সৌদি আরব সমর্থিত সন্ত্রাসবিরোধী কেন্দ্র বন্ধ করে দিল মালয়েশিয়া

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ০৮:৫২
 
মালয়েশিয়ায় সৌদি আরবের একটি সন্ত্রাসবিরোধী কেন্দ্র বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকার। ‘দ্য কিং সালমান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পিস’ (কেএসসিআইপি) নামের ওই প্রতিষ্ঠানটিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছিল সৌদি আরব।
 
গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু জানান, কুয়ালালামপুরে অবস্থিত সেন্টারটি দ্রুত গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর কারণ তিনি উল্লেখ করেননি। গত বছর সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ কেন্দ্রটি উদ্বোধন করেন।-আল জাজিরা।
 
ইত্তেফাক/মোস্তাফিজ