আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনই খেলতে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, চেলসির মতো ক্লাব। এদের মধ্যে ম্যান ইউ’র প্রথম ম্যাচের প্রতিপক্ষ লেস্টার সিটি। টটেনহ্যাম খেলবে নিউক্যাসলের সঙ্গে। চেলসির সামনে হাডার্সফিল্ড।
মৌসুম শুরুর আগেই জুভেন্টাস ও বার্সেলোনা দু’দলই চেয়েছিল পল পগবাকে। চেষ্টাও করেছে প্রচুর। কিন্তু ম্যানইউ জানিয়ে দিয়েছে, কোনভাবেই তারা পোগবাকে ছাড়বে না। অথচ ফরাসি বিশ্বকাপ তারকাকে বিপুল মূল্যে দলে নিতে কাকে কাকে এ বার ছেড়ে দেওয়া হবে তারও ব্যবস্থা করে ফেলেছিল তুরিনের ক্লাব।
স্পেনের সংবাদ মাধ্যমের খবর, বার্সেলোনাও হাল ছেড়ে দিয়েছে কারণ এই মুহূর্তে তাদের পক্ষে পোগবার জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করা সম্ভব নয়।
ইত্তেফাক/কেআই
