পাকিস্তানে রাতের অন্ধকারে মেয়েদের স্কুল পোড়ানো চলছেই। মঙ্গলবার দেশটিতে আরও দুটি স্কুল ধ্বংস করে দিয়েছে উগ্রপন্থী জঙ্গীরা। এ নিয়ে গেল এক সপ্তাহে ১৫টি স্কুল পোড়ানো হলো। খবর এনডিটিভির।
মঙ্গলবারের হামলাটি চালানো হয় বেলুচিস্তানের পিশিন জেলায়। এর আগে গেল শুক্রবার ১৩টি স্কুল পুড়িয়ে দেয়া হয় দেশটির উত্তর গিলিট বালতিস্তানে। রাতে হামলা চালানোয় কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় স্কুলের নিরাপত্তা ও নারী শিক্ষার প্রসার নিয়ে উদ্বেগ আরও বাড়লো। পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রায়ই মেয়েদের স্কুলে হামলা চালায় জঙ্গীরা।
IMG0
বিভিন্ন সংস্থার হিসাবে গেল ১০ বছরে ১৫০০ স্কুল ধ্বংস করে দেয়া হয়েছে পাকিস্তানে।
ইত্তেফাক/টিএস
