সড়ক নিরাপত্তা মানায় ২০০ রাইডারকে পুরস্কৃত করলো ‘পাঠাও’

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৭:২৬
সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বাড়াতে গত কয়েক মাস ধরে ‘সেফটি হিরোস’ ক্যাম্পেইন চালাচ্ছে দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও লিমিটেড। সেফটি রেটিং ৯০% এর উপরে থাকা ২০০ রাইডার পেয়েছেন বুফ্যে ডিনারের সুযোগ।
 
পুরস্কার হিসসেবে ঢাকার বিজয়ীরা লং বিচ সুইটস, চট্টগ্রামের বিজয়ীরা দ্যা প্যাভিলিয়ন এবং সিলেটের বিজয়ীরা রোজ ভিউ হোটেলে বুফ্যে ডিনারের সুযোগ পাচ্ছেন।
 
উল্লেখ্য, গত রমজানে রাইডারদের সম্মানার্থে অনুষ্ঠিত ‘সেলিব্রেটি হোস্ট অব পাঠাও’ ইফতার প্রোগ্রাম থেকে এই ক্যাম্পেইন চালু করে পাঠাও। যেখানে এক হাজার হেলমেট বিতরণ করা হয়েছিল। গত ২০ জুলাই পর্যন্ত পাঠাও বিতরণ করেছে প্রায় ৬ হাজার হেলমেট এবং আগামী কয়েক মাসে আরও হেলমেট প্রদান করা হবে। 
 
ইত্তেফাক/বিএএফ