যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি।
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বুধবার বিকেলে চৌগাছার জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ‘প্রস্তুতি সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার কান্দী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মৃত্যু নাই, তিনি অমর। বিশ্বের বুকে যতদিন বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা থাকবে, বঙ্গবন্ধু ততদিন বাঙালিদের অন্তরে বেঁচে থাকবেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী চেয়ারম্যান, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ শাহাজান কবির।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, পৌরমেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, সিংহঝুলী সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোহেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম।
ইত্তেফাক/নূহু
