সৌদি আরব কানাডা থেকে সকল ধরনের চিকিৎসা সেবা নেওয়া বন্ধ করলো। এমনটাই জানিয়েছে সৌদি সরকার। খবর রয়টার্সের।
সৌদি আরবের তরফ থেকে আজ বলা হয়, কানাডার কাছ থেকে কোন ধরনের চিকিৎসা সেবা গ্রহন করবে না তারা। ইতিমধ্যে কানাডার বিভিন্ন হাসপাতালে অবস্থানরত রোগীদের সরিয়ে নিচ্ছে সৌদি আরব।
এছাড়া সৌদি আরব জানিয়েছে তার দেশের কোন শিক্ষার্থী কানাডায় পড়তে যাবে না। কোন ধরনের সুযোগ সুবিধা কিংবা স্কলারশিপ পেলেও না।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আজ বলেন, আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যপারে তারা নাক গলিয়েছে তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না। আমরা তাদের কাছ থেকে কোন ধরনের চিকিৎসা গ্রহণ করবো না। তাদের দেশে থাকা রোগীদের আমরা নিয়ে আসার ব্যবস্থা করছি।
উল্লেখ্য, পারস্য উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে ইতিমধ্যে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি আরব। বন্ধ করেছে অনেক ধরনের বাণিজ্যিক সম্পর্কও।
ইত্তেফাক/এসআর/নূহু
