এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে বিপত্তি

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ২০:৪৭
ক্রিকেটে ভারত-পাকিস্তান যুদ্ধ মানেই বাড়তি উন্মাদনা। আর সেই যুদ্ধ দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীর। এবার তা দেখা যাবে এশিয়া কাপে।কিন্তু তার আগেই বেঁধেছে বিপত্তি।
 
জানা গেছে, এশিয়া কাপের সময়সূচি পরিবর্তন চেয়েছে ভারত। কারণ সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তানের খেলা। এ গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন ১৮ সেপ্টেম্বর খেলা আছে ভারতের। পর পর দুদিন ৫০ ওভারের ম্যাচ খেলা বেশ কঠিন। তাই স্বভাবতই এই সূচির পরিবর্তন চায় ভারত।
 
সব কিছু বিবেচনায় নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধের সূচি পরিবর্তনের কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি। কারণ সূচির সমস্যার কারণে যদি ভারতের মতো দল এশিয়া কাপে না খেলে তাহলে কাপের উত্তেজনা হারাবে। আর আর্থিক ক্ষতি তো আছেই।
 
১৫ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ফাইনালি লড়াই হবে ২৮ সেপ্টেম্বর।
 
ইত্তেফাক/জেডএইচ