রেকর্ড গড়লেন মুমিনুল

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ২১:৪২
১৮২ রানের ঝোড়ো ইনিংস খেললেন মুমিনুল হক। শুধু তাই নয়, দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটিই। মুমিনুল হক  আয়ারল্যান্ডে ‘এ’ দলের হয়ে খেলছেন। 
 
স্বাগতিকদের বিপক্ষে আজ ১৩৩ বলে ১৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। তার এই ইনিংস সাজানো ছিল ২৭টি চার ও ৩টি ছক্কায়। এর মাধ্যমে দেশের বাইরে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়লেন তিনি।  
 
এর আগে দেশের বাইরে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল ২০০৯ সালে জিম্বাবুয়েতে তামিম ইকবালের ১৫৪ রান।
 
ইত্তেফাক/জেডএইচ