মার্কিন পণ্য আমদানিতে আরো ১৬শ’ কোটি ডলার শুল্ক আরোপ করছে চীন

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ০৩:০৯

মার্কিন পণ্য আমদানিতে আরো ১৬শ’ কোটি ডলারের শুল্ক আরোপ করছে চীন। জ্বালানি, স্টিল পণ্য, গাড়ির সরঞ্জাম এবং চিকিত্সা সংক্রান্ত যন্ত্রপাতি আমদানিতে অতিরিক্ত ২৫ ভাগ শুল্ক আরোপ করা হবে।

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এই তথ্য জানিয়েছে। আগামী ২৩ আগষ্ট এই শুল্ক কার্যকর হবে। উল্লেখ্য, একইদিন চীনা পণ্যেও যুক্তরাষ্ট্র ১৬শ’ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের নীতি কার্যকর করবে। -রয়টার্স