পরীক্ষাকেন্দ্রগুলোতে দেয়াল ঘড়ি প্রয়োজন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:৩১

ছোটবেলা থেকেই এখন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় শিক্ষার্থীদের। এতে সার্টিফিকেটও দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের এ পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের সময় জানার প্রয়োজন হয়। কিন্তু এখন পরীক্ষাকেন্দ্রগুলোতে ঘড়িও নেওয়া যায় না। নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশের জন্য সিদ্ধান্তটি ভালো হলেও সময় দেখা নিয়ে সমস্যায় পড়তে হয় শিক্ষার্থীদের। কিছুদিন আগে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী অভিযোগ দিচ্ছিল— একজন শিক্ষকের কাছে সময় জানতে চাইলে তিনি নাকি বলেছেন তোমার সময় জানতে হবে না তুমি দ্রুত পরীক্ষা দাও! সময় না জানা উত্তর লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে একজন সচেতন পরীক্ষার্থীর ফলাফলেও প্রভাব ফেলে। তাই প্রতিটি শ্রেণিকক্ষে একটি করে দেয়াল ঘড়ি টানিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এতে সময় বিন্যাস করে পরীক্ষা দেওয়া সহজ হবে। বিষয়টির প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

সাঈদ চৌধুরী, শ্রীপুর, গাজীপুর