রাজশাহীর চারঘাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মানিক (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকার ধনিচা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মানিক চারঘাট উপজেলার নতুনপাড়ার শাহাব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকের ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তল, ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। পুলিশ ধনিচা বাগানে পৌঁছা মাত্র মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। বকে পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী মানিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
ইত্তেফাক/ইউবি
