গাড়িচোর ধরে দিল গরু!

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৩:৫০
এসইউভি গাড়ি চুরি করে পালাচ্ছিল চোর। তাকে ধাওয়া করেছিল পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত চোর ধরে পুলিশকে সাহায্য করল ১৬টি গরু। পুলিশ হেলিকপ্টার থেকে তোলা এই ঘটনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল ইন্টারনেটের সর্বত্র। 
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইস্ট কোস্ট ডেলি’-র প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। জেনিফার কফম্যান নামের এক মহিলা একটি এসইউভি চুরি করে পালাচ্ছিল। তাকে গাড়িতে এবং হেলিকপ্টারে ধাওয়া করে পুলিশ। পালাতে পালাতে জেনিফার এক মাঠে গাড়িটি নিয়ে নেমে পড়ে। তার পরে গাড়ি থেকে নেমে সে দৌড়াতে শুরু করে। হেলিকপ্টার থেকে তাকে লক্ষ্য করতে করতে এগোতে থাকে পুলিশ। 
 
এমন সময়ে হেলিকপ্টার থেকেই দেখা যায়, মাঠে বেশ কিছু গরু চরছে। জেনিফারকে দৌড়াতে দেখে সেই পাল থেকে ১৬টি গরু বেরিয়ে তাকে ধাওয়া করে। এক সময়ে তাকে কোণঠাসা করে ফেলে। গাড়িতে তার পিছু নেওয়া পুলিশ তাকে গ্রেফতার করে। 
 
ইত্তেফাক/ইউবি