ইয়েমেনে স্কুলবাসে সৌদি বিমান হামলা, ৪৩ শিশু নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:২১
ইয়েমেনের একটি স্কুল বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ৪৩ জন শিশু নিহত হয়েছে। খবর আল-জাজিরার।
 
স্থানীয় একটি হাসপাতাল সূত্রে জানানো হয়, ইয়েমেনে উত্তরের সাদা'য় দায়ান মার্কেটের সামনে বৃহস্পতিবার সকালে একটি স্কুল বাসে আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে মারা যায় ৪৩ জন শিশু। গুরুতর আহত হয় অনেকে। এদের প্রত্যেকের বয়স ১২ বছরের নিচে।
 
তবে অন্য একটি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সৌদি আরব এ হামলা চালিয়েছে। নিহতের সংখ্যা ৪১ জনের বেশি।
 
অন্যদিকে রয়টার্সের এক খবরে বলা হয়েছে ওই বাসে বিমান হামলা চালানো হয়েছে।
IMG0
ইয়েমেনে দীর্ঘ দিন ধরে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ লেগে আছে। তারই ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে বলে জানায় একাধিক সূত্র।
 
ইত্তেফাক/এসআর/টিএস