পাকিস্তানে বিখ্যাত অভিনেত্রী-গায়িকা খুন

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৭:৪৬
 
পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা রেশমাকে গুলি করে হত্যা করেছে তার স্বামী। এমনটাই অভিযোগ উঠেছে। খবর এনডিটিভির।
 
পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়,  রেশমা অভিযুক্তের চতুর্থ স্ত্রী৷ স্বামীর সঙ্গে মনোমালিন্য না হওয়ায় হাকিমাবাদে নিজের ভাইয়ের বাসায়
চলে যান। সেখানেই থাকতেন।
 
নিহত রেশমার ভাই জানায়, ঘটনার দিন রেশমার স্বামী বাড়ির দরজা খুলে রেশমার ঘরের দিকে চলে যায়। রেশমার ঘরে ঢুকে পর পর গুলি
চালিয়ে হত্যা করে। এরপর জানালা দিয়ে পালিয়ে যায়।
 
রেশমা পাকিস্তানের পাস্তু গানের জন্য বিখ্যাত হন। এছাড়া নিয়মিত অভিনয়ও করতেন। পাকিস্তানি সিনেমা 'জোবালা গলুনা'তে অভিনয় করে প্রশংসা
কুড়ান।
 
পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। শিগগিরই এ হত্যা রহস্যের সূরহা করবেন বলে আশা করছে পুলিশ।

 

ইত্তেফাক/এসআর/টিএস