মানবাধিকারের পক্ষে কথা বলে রিয়াদের রোষানলে পড়া কানাডা সরকার অচলাবস্থা কাটাতে মধ্যস্থতার জন্য আঞ্চলিক মিত্রদেশগুলোর দিকে হাত বাড়ালেও অনড় রয়েছে সৌদি আরব।
বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাঈর রিয়াদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, মধ্যস্থতা করার কিছু নেই। একটি ভুল হয়েছে, তা শুধরে নেওয়া উচিত।
দু’দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সৌদি আরব এখনো কানাডার বিরুদ্ধে আরো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
রিয়াদকে কারাবন্দি অধিকারকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল কানাডা। আর তাতেই ক্ষুব্ধ হয়ে সৌদি আরব কানাডার সঙ্গে বাণিজ্য বন্ধ এবং রাষ্ট্রদূতকে বহিষ্কারসহ সবশেষে কানাডায় সব ধরনের চিকিৎসা সেবাও বন্ধ করেছে।
কানাডা বলেছে, তারা দু:খ প্রকাশ করবে না। বরং মানবাধিকার নিয়ে তাদের কথা বলা অব্যাহত থাকবে। - রয়টার্স
ইত্তেফাক/ জেআর
