সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২১:৩৮
নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলীসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে শহরের নাজমুল স্মরণী থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
এর মধ্যে বিএনপি নেতা শের আলী (৫১) সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকার মৃত সুজাউদ্দীন সরদারের ছেলে।
 
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি