বিরাট কোহলিরা যখন লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করছেন, ঠিক তখন স্টেডিয়ামের বাইরে ফেরিওয়ালার ভূমিকায় দেখা গেল শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে। কাঁধে ব্যাগ নিয়ে ডিজিটাল রেডিও বিক্রি করতে দেখা যায় তাকে।
জানা যায়, লন্ডনে এমসিসির ইয়ং ক্রিকেটারদের সঙ্গে ট্রেনিং করছেন অর্জুন। শুক্রবার বৃষ্টির পর খেলা শুরু হওয়ার আগে লর্ডসের মাঠ কর্মীদের সঙ্গে হাত লাগান তিনি।
এ দৃশ্য দেখে অর্জুনের কাছে গিয়ে একটি রেডিও কেনেন হরভজন সিং। তারপর অর্জুনের সঙ্গে তার ছবি তুলে তা নিজের টুইটারে পোস্ট করেন।
ইত্তেফাক/জেডএইচ
