লোহাগাড়ায় ১২ হাজার ইয়াবাসহ চালক ও দুই সহকারী আটক

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ০০:০০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৭১ পরিবহনের এসি বাস থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ চালক ও দুই সহকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।  শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে।

আটকৃতরা হলো, বাস চালক ঢাকা জেলার আশুলিয়া থানার দোশাইল এলাকার মৃত রাইজ উদ্দিনের পুত্র মোঃ কবির হোসেন (৪০), বাসের সুপার ভাইজার শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর থানার পশ্চিম পোয়ার মাতব্বর বাড়ির ওয়াজ উদ্দিন মাতুব্বরের পুত্র মো: রাশেদ (২৪) এবং বাসের হেলপার বাঘেরহাট জেলার রামপাল থানার ভরসাপুর বাজারস্থ আবদুল খালেকের পুত্র মো: হাবিবুর রহমান (২৩)।

ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাসের ভিতর বিশেষ কায়দায় রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লোহাগাড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইত্তেফাক/নূহু