হাসপাতালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ি

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১০:৫০
 
ভারতে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি। দিল্লির এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন বাজপেয়িকে দেখতে যান বিজেপি সভাপতি অমিত এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় যান অমিত শাহ এবং সোয়া আটটায় যান রাজনাথ সিং।
 
কিডনিতে সমস্যা নিয়ে গত ১১ জুন হাসপাতালে ভর্তি হন বাজপেয়ি। ৯৩ বছর বয়সী বাজপেয়ি কিডনি ছাড়াও নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।-এনডিটিভি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ