কাশ্মীরে গোলাগুলিতে এক পুলিশ সদস্য নিহত

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৭:০৫
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে এক পুলিশের সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আধাসামরিক বাহিনী সিআরপিএফের দুই সদস্য। রবিবার সকালে শ্রীনগরের বাতমালু এলাকার এ ঘটনা ঘটে। 
 
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নগরীতে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে গোয়েন্দা সূত্রে এমন তথ্য পেয়ে বাতামালুতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করে বিচ্ছিন্নতাবাদীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে পুলিশের বিশেষ অভিযান দলের এক সদস্য নিহত ও সিআরপিএফের দুই জওয়ান গুলিবিদ্ধ হয়। 
 
এ ঘটনায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। খবর: হিন্দুস্তান টাইমস
 
ইত্তেফাক/জেডএইচ