নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে রোনালদো

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ০৯:৫৬
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের স্ট্রাইকার ফেনোমেনন খ্যাত রোনালদো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। স্পেনের ইবিজায় নিজ বাড়িতে ছুটি কাটানোর সময় অসুস্থ হয়ে পড়েন রোনালদো।
 
সাবেক এই তারকা ফুটবলার এক টুইট বার্তায় জানান, শুক্রবার অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে আশাবাদী তিনি।
 
ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচ খেলে ৬২টি গোল করেন রোনালদো। ২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে জয়সূচক দুটি গোলই আসে তার পা থেকে।
 
ইত্তেফাক/এএম