রোমানিয়ায় বিক্ষোভ চলছে, পাঁচ শতাধিক আহত

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:০৬
রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সরকার পতনের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে জনবিক্ষোভ। খবর এপির।
 
সরকারি ভবনগুলোর বাইরের একটি স্কয়ারে চলতে থাকা এ বিক্ষোভে পুলিশের হামলা এ পর্যন্ত ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন।
 
রোমানিয়া, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির পদত্যাগ দাবির স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
 
এদিকে দিনদিন বিক্ষোভস্থলের পুলিশের সংখ্যা কমানো হচ্ছে। এতে পরিস্থিতি নিয়নন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।
IMG0
২০১৬ সালের নির্বাচনে সোশ্যাল ডেমোক্রাটরা ক্ষমতা এসেছিল। তবে দীর্ঘ সময়েও দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে।
 
ইত্তেফাক/টিএস