‘ট্রাম্প পিছন থেকে ছুরি মেরেছে’ বললেন এরদোগান

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৮:১৮
তুরস্কের ওপর মার্কিন অবরোধ প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ‘তুরস্ক ন্যাটো জোটের সদস্য হলেও যুক্তরাষ্ট্র আমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে।’ বিবিসি।
 
সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।
 
তুরস্ক কোন চাপের কাছে  মাথানত করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
 
এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধে মুদ্রার নজিরবিহীন দরপতনে বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাড়াচ্ছে তুরস্কের অর্থনীতি।
 
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিপর্যয় কাটিয়ে আর্থিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তারা। এক বিবৃতিতে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক জানায়, যে কোন মূ্ল্যে ব্যাংক খাতে মুদ্রা সরবরাহে তারা বদ্ধপরিকর।
IMG0
রবিবার তুর্কি মুদ্রা লিরার দাম কিছুটা বেড়েছে। আগের দিন ৯ ভাগ দরপতনের বিপরীতে এদিন পতন হয় ৬ ভাগ।
 
তুরস্কের সরকার বলছে মুদ্রার দরপতন নিয়ে নেতিবাচক গুজব ছড়ানো ৩৪৬ টি ফেসবুক একাউন্ট চিহ্নিত করে ব্যাবস্থা হচ্ছে। তবে এখনও পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না বিনিয়োগকারীরা।
IMG1
তুরস্কে দু’বছর ধরে আটক মার্কিন যাজক অ্যান্ড্রু ব্রুনসেনকে মুক্তি দিতে রাজি না হওয়ায় শুক্রবার তুরস্ক থেকে আসা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুন করার ঘোষণা দেয়। এরপরই ২০ ভাগ দরপতন হয় তুর্কি মুদ্রা লিরার।
 
ইত্তেফাক/টিএস