পাহাড়-চূড়ায় নামল তাজিক হেলিকপ্টার, নিহত ৫

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২১:১৭
তাজিকিস্তানে পর্বতের ওপর হেলিকপ্টারের বিপদজনক অবতরণের কারণে ৫ পরর্বতারোহী ও হেলিকপ্টার ক্রুর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আরও এগারজন। খবর স্থানীয় গণমাধ্যম নিউজ টিজের।
 
মধ্য এশিয়ার এ দেশটির জরুরি কমিটি সোমবার জানায়, রোববার গ্রিনিচ মান সময় ১১ টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা হয়। তারা জানায়, ইতোমধ্যে উদ্ধার কাজ চলাতে ঘটনাস্থলে দুইটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

কমিটি আরো জানায়, পর্বত ইসমোইলি সোমনির উপর থেকে আরোহীরা ফিরে আসছিল। পরর্বতারোহী ও ক্রুদের অবস্থান চিহিৃত করা যায়নি।
 
ইত্তেফাক/টিএস