ট্রাম্পের সঙ্গে তার সাবেক নারী উপদেষ্টার কল রেকর্ড ফাঁস

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ০৮:১১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাবেক একজন নারী উপদেষ্টার কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে। ওমারোসা ম্যানিগল্ট নামের ওই আফ্রো-আমেরিকান নারীকে হোয়াইট হাউস থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। 
 
মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি সেই রেকর্ড সমপ্রচার করেছে। ফাঁস হওয়া ওই ফোনালাপে তার চাকরি হারানোর ব্যাপারে ট্রাম্পকে বলতে শোনা যায়। ট্রাম্প ফোনে বলেন, এ ব্যাপারে কেউ তাকে কিছুই বলেনি। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি এক বছর আগে ওমারোসাকে চাকরিচ্যুত করেছিলেন। 
 
তবে ফোনকল রেকর্ডের এ ধরনের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি বলেন, হোয়াইট হাউসে ব্যক্তিগত আলাপ রেকর্ড করার ব্যাপারে যে ধরনের আইন রয়েছে, তা তিনি অমান্য করেছেন। -বিবিসি
 
ইত্তেফাক/ইউবি