রিয়াল অন্য দলের চেয়ে এগিয়ে: হুলেন লোপেতেগুই

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৫:৩৮
রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগুই বলেছেন, 'সুপার কাপের ফাইনালের আগে খুব বেশি চাপে নেই। কারণ ম্যাচটা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটা ফাইনাল এবং একটি ট্রফি জয়ের ম্যাচ। আর এ কারণে আমরা জয়ের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলবো। আমরা সবকিছুই জিততে বাধ্য।'
 
সম্প্রতি উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
 
তিনি আরো বলেন, 'আমাদের যা যা দরকার সবকিছুই ক্লাব আমাদের দিচ্ছে। সুতরাং আমাদের সর্বোচ্চটা দিয়ে জয়ের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এ কারণে আমরা অন্য দলের চেয়ে এগিয়ে।'
 
চলতি মৌসুমে রিয়ালকে নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়ে লোপেতেগুই বলেন, 'আমরা সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করার চেষ্টা করবো। দলের সাফল্যের জন্য আমরা দলগত এবং ব্যক্তিগতভাবে আমাদের সর্বোচ্চটা দিতে উন্মুখ থাকবো। আমাদের খেলার পরিষ্কার একটি ধরণ আছে।' 
 
আগামী ১৬ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোপিয়ান সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে।
 
ইত্তেফাক/আরএ