পটিয়া ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগে ২০ জন প্রতিবন্ধীর প্রত্যেককে একটি করে হুইল চেয়ার ও বস্ত্র উপহার দেওয়া হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার পটিয়া উপজেলা পরিষদ হলে বঙ্গমাতা বেগম ফজিল্লাতুন্নেছা মুজিব দুঃস্থ কল্যান কেন্দ্রের আয়োজনে এ উপহার প্রদান করেন এমপি সামশুল হক চৌধুরী।
সংগঠনের সভানেত্রী মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা পরিষদ সদস্য দেব্ররত দাশ, পটিয়া ফাউন্ডেশনের মহাসচিব এমপির পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক চেয়ারম্যান, আজিমুল হক, আলমগীর আলম, আলমগীর খালেদ, নাজিম উদ্দিন পারভেজ, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সম্পাদক এম এ রহিম, পৌরসভা সভাপতি নুর আলম ছিদ্দিকী প্রমুখ।
এ সময় পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী বলেন, জাতীয় শোক দিবসে সুবিধাবঞ্চিতদের সাহায্যার্থে পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়।
ইত্তেফাক/নূহু
