১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারি ভেটেরিনারি কলেজে এ কর্মসূচি পালিত হয়। শিবিরে ৮০ জন শিক্ষক শিক্ষার্থী রক্তদান করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ ডা. আবদুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, বিভাগীয় প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. কল্যাণ কুমার ফৌজদার, জেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, কলেজ উপাধ্যক্ষ ড. অমলেন্দু বিশ্বাস।
বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মরণে কলেজ ছাত্রলীগ ও রেডক্রিসেন্টের সহযোগিতায় এ রক্তদান শিবিরের আয়োজন করে। এসময় বিনামূল্যে ২ শতাধিক গবাদিপশুর টিকা দেওয়া হয়।
ইত্তেফাক/জেডএইচ
