মোদির বিয়ের ঘটকালি করতে চেয়েছিলেন ট্রাম্প!

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৮:০১
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সহকর্মীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে কৌতুক করে নরেন্দ্র মোদির জন্য ঘটকালির ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। খবর পলিটিকো ম্যাগাজিন ও জিনিউজের।
 
পলিটিকো ম্যাগাজিন জানায়, ট্রাম্পের একজন সহকর্মী ট্রাম্পকে বলেন, ‘মোদি হোয়াইট হাউজে আসার সময় স্ত্রী আনবেন না, কারণ তার স্ত্রী নেই।’
জবাবে ট্রাম্প হেসে ওঠে বলেন, ‘আহ, আমি যদি তাকে কারো সঙ্গে সম্পর্ক করিয়ে দিতে পারতাম!’
 
৬৭ বছর বয়সী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবসরপ্রাপ্ত শিক্ষক যশোদাবেনকে বিয়ে করেছিলেন। তাদের মধ্যে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে দু’জনে আলাদা জীবন যাপন করছেন।
IMG0
মোদি-যশোদাবেনের বিয়ে হয়েছিল গোত্রের প্রথা অনুযায়ী, তখন উভয়ই ছিলেন কম বয়সী। পরে আরএসএসের আদর্শ গ্রহণ করে গ্রাম ও পরিবার ত্যাগ করেন মোদি।
 
ইত্তেফাক/টিএস