আওয়ামী লীগের উদ্বৃত্ত আয় সাড়ে ৬ কোটি টাকা

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৩৬
নিজেদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের কাছে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
 
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ২০১৭ সালে আয় ও ব্যয় দুটোই বেড়েছে। দলটির আয় হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। আর ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা। অর্থাৎ উদ্বৃত্ত আয় হয়েছে ছয় কোটি ৬১ লাখ ৪৮ হাজার ১১৭ টাকা।
 
আবদুস সোবহান গোলাপ বলেন, আয়ের প্রধান উৎসের মধ্যে রয়েছে দলের নতুন ভবন নির্মানে অনুদান, দলের সদস্যদের কাছ থেকে বার্ষিক চাঁদা, ব্যাংকের টাকা থেকে লাভ ইত্যাদি।
 
তিনি বলেন, আর ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে দলের ভবন নির্মাণ, কর্মচারীদের বোনাস-বেতন, আপ্যায়ন, সভা-সেমিনার, ইউটিলিটি বিল ইত্যাদি।
 
ইত্তেফাক/কেকে