ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নবীনগর- আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প মঙ্গলবার একনেকের সভায় অনুমোদন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা। এটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পটি জিওবি অর্থায়নে বাস্তবায়ন হবে।
১৯.৯৮ কিলোমিটার সড়কটি ২০১৮ এর জুলাই থেকে ২০২১ জুনের মধ্যে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নবীনগর উপজেলা সদরের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও আশুগঞ্জ উপজেলা সদরে সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে।
ইত্তেফাক/জেডএইচ
