এ গ্রীষ্মে কে ক্র্যাফট নিয়ে এসেছে গরমে উপযোগী পোশাক। অলংকরণে পরিচ্ছন্নতা ও রঙের ব্যবহারে পরিমিতবোধ, কাট ও প্যাটার্নে আরামদায়ক ও স্বস্তিকে নিশ্চিত করা হয়েছে তাদের এবারের আয়োজনে। শাড়ি, সালোয়ার-কামিজ ও মেয়েদের কুর্তির পাশাপাশি ছেলেদের পাঞ্জাবিরও নতুন নতুন ডিজাইন এনেছে ফ্যাশন হাউসটি। যেহেতু গরমকাল তাই ভয়েল, কটন ও লিনেন কাপড়কে প্রাধান্য দিয়েছে তারা। এসব পোশাকে মাধ্যম হিসেবে হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, টাইডাই ও হালকা কারচুপি ব্যবহার করা হয়েছে। রং হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে হালকা ও তুলনামূলক কম উজ্জ্বল রঙকে।
