পাঞ্জাবের স্বাধীনতা চেয়ে লন্ডনে শিখদের বিক্ষোভ

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২১:১৮
পাঞ্জাবকে স্বাধীন খালিস্তান বানানোর দাবিতে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে সমাবেশ করেছে শিখ সম্প্রদায়ের মানুষ। খবর হিন্দুস্তান টাইমসের।
 
এ বিক্ষোভে ২০২০ সালে স্বাধীন খালিস্তান প্রশ্নে গণভোট আয়োজনের দাবি জানান বক্তারা।
 
প্রায় ৩ হাজারের বেশি শিখ বিক্ষোভে অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে ‘ভারত পাঞ্জাব দখল করে রেখেছে’ লেখা ছিল।
 
যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক ‘শিখ ফর জাস্টিস’ একটি সংগঠন বিক্ষোভের আয়োজক।
 
সমাবেশস্থলের পাশেই ‘ঐক্যবদ্ধ ভারত’ স্লোগান নিয়ে এই আন্দোলনের বিরোধিতা করেন অনেক হিন্দু।
 
ইত্তেফাক/টিএস