মনজুর কাদেরের পিএইচডি ডিগ্রি অর্জন

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২২:০২
বাংলাদেশর ফিজিওথেরাপিস্ট ড. মনজুর কাদের সুইডিশ সরকারের অর্থায়নে সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে চার বছর মেয়াদি পিএইচডি সম্পূর্ণ করেছেন। মনজুর কাদের পারকিনসন্স রোগ যা একধরণের স্নায়ু অধঃপতন জনিত রোগ তার উপর গবেষণা করেছেন। তার গবেষণা থিসিসের শিরোনাম ছিলো ctivity avoidance Walking difficulties, and mobility devices in people with Parkinson's disease. তিনি সুইডেনে বসবাসরত ২৫৫ জন পার্কিনসন্স রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে কাজ করেন। 
 
নতুন এই গবেষণায় তিনি শনাক্ত করেন এই রোগে আক্রান্ত ব্যক্তিদের হাঁটাচলার সমস্যায় কি সব কারণ দায়ী এবং হাঁটাচলার সমস্যা শনাক্ত (assessment) করার জন্য একটি ইন্সট্রুমেন্ট-এর যথার্থতা (Validity and reliabilty) যাচাই করেন। তাছাড়া এই সব রোগীরা কোন ধরনের হাঁটার সহায়ক জিনিস (mobiliy device) ব্যবহার করে এবং তা সময়ের সাথে কিভাবে পরিবর্তন হয় তা তিনি গবেষণায় প্রথমবারে মতো তুলে ধরেন।
 
তিনি দীর্ঘ দিন যাবৎ সুইডেনে চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষণায় নিয়জিত আছেন। তার জন্ম সিলেটের হবিগঞ্জ জেলায়, তিনি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। গণ বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি চিকিৎসায় গ্রাজুয়েশন সম্পন্ন করে পড়ালেখার উচ্চাকাঙ্ক্ষায় মেডিকেল সায়েন্স এ মাস্টার্স ডিগ্রি করতে, ২০০৫ সালে চলে যান সুইডেনের ইপসালা ইউনিভার্সিটিতে, তারপর পাবলিক হেলথ নিয়ে আরো একটি মাস্টার্স ডিগ্রি করেন সেটকেহাল্মের কোরালিন্সকা মেডিকেল ইউনিভার্সিটিতে। তারপর সেখানেই গবেষণার কাজে জড়িয়ে পড়েন। 
 
ইত্তেফাক/জেডএ