ক্রোয়েশিয়াকে বিদায় বললেন মানজুকিচ

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১০:১১
ক্রোয়েশিয়া ফুটবল দলকে বিদায় জানালেন মারিও মানজুকিচ। রাশিয়া বিশ্বকাপে দলকে ফাইনালে ওঠানোয় যার অবদানটা ছিল বাকি অনেকের চেয়ে বেশি।
 
ক্রোয়েশিয়ার ইতিহাসের দ্বিতীয় গোলদাতা, তার সামনে আছেন কেবল কিংবদন্তী ডেভর সুকার। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা মাঞ্জুকিচ, এখানে সুকারকে ধরে ফেলেছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড আর ভাঙ্গার ইচ্ছা নেই তার। ২০০৭ সালে জাতীয় দলের হয়ে খেলা শুরুর করা মানজুকিচ খেলেছেন ২০১৪ বিশ্বকাপও। 
 
বিদায় বলার সময় সমর্থকদের উদ্দ্যেশ্যে আবেগি এক খোলা চিঠি লিখেছেন মানজুকিচ। সেখানে জানিয়েছেন জাতীয় দলের হয়ে খেলার অনুভূতির কথা। "অবসরের জন্য কোন সঠিক সময় নেই। যদি সম্ভব হত আমি মৃত্যুর আগ পর্যন্ত খেলে যেতাম। কারণ এর চেয়ে গর্বের আর কিছু নেই। কিন্তু আমার মনে হয় বিদায় বোলার সময় এসেছে। আমি আমার সেরাটা দিয়েছে, ক্রোয়েশিয়ার সর্বোচ্চ সাফল্যের অংশীদারও আমি।" 
 
ইত্তেফাক/এএম