সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিতে সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ও রাজনৈতিক দলের নেতরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোছনা আরা প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
