বিইউপিতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৫:৩৩
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) আজ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোরআন খতম, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, কবিতা আবৃত্তি এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামাণ্য প্রদর্শনী ইত্যাদি।
 
বিইউপি কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই। বিইউপি প্রো-ভিসি উপ-উপাচার্য প্রফেসর ডঃ এম আবুল কাশেম মজুমদার, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং তারা তাদের অনুভূতি প্রকাশ করেন। 
 
বিইউপি ফ্যাকাল্টি অব মেডিক্যাল স্টাডিজের উদ্যোগে এবং সন্ধানী, এএফআইপি এর তত্ত্বাবধানে এক রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় বিইউপির সকল উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
 
ইত্তেফাক/নূহু