উলিপুরে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:০৮
কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি বিশাল র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিজয় মঞ্চে আালোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর অঞ্চল আল মাহমুদ হাসান, থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, সাবেক সংসদ সদস্য আলহাজ আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বীর মুক্তযোদ্ধা আবু তৈয়ব সরদার, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার প্রমূখ।
 
এ উপলক্ষ্যে কবিতা পাঠ, রচনা, চিত্রাংকন হাম্দ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন যৌথভাবে শোক দিবসের কর্মসূচি পালন করে।
 
ইত্তেফাক/নূহু