ইতালির উত্তরাঞ্চলীয় জেনোয়া নগরীতে ফ্লাইওয়ার ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিনজন শিশু। হতাহতদের খোজে এখনও চলছে অভিযান। আহত ১৬ জনের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। বিবিসি।
আকস্মিক দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ইতালি। রাষ্ট্রীয়ভাবে দুদিন শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে।
ইতালি সরকার এটিকে ‘মর্মান্তিক ট্রাজেডি’ হিসেবে বর্ণনা করে। ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে বলেন, ‘এটি একটি মর্মান্তিক ট্রাজেডি, আমাদের মতো একটি আধুনিক দেশে এটি অকল্পনীয় ঘটনা।’
দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রবল মৌসুমী ঝড়, বৃষ্টি ও বজ্রপাত চলছে। স্থানীয়ভাবে মোরানদি ব্রিজ নামে পরিচিত এই ফ্লাইওভারটির ২শ’ মিটারের বেশী অংশ ভেঙ্গে নিচে রেললাইনের ওপর পড়ে।
ট্রাক, কার এবং হাজার হাজার টন কনক্রিটের স্তূপ একাকার হয়ে আছে, পাশ্ববর্তী ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ব্রিজটিতে ৮ থেকে ৯টি গাড়ী ছিল। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আরো জীবিত মানুষ রয়েছে বলে ধারণা করছেন।
IMG0
ফায়ার সার্ভিসের এক মুখপাত্র এএফপি’কে বলেন, ব্রিজটির বেশীরভাগ অংশ প্রায় ১৫০ মিটার নিচে রেলট্রাকের ওপর পড়েছে। ব্রিজটি ২০১৬ সালে সংস্কার করা হয়।
ফায়ার সার্ভিসের এক মুখপাত্র এএফপি’কে বলেন, ব্রিজটির বেশীরভাগ অংশ প্রায় ১৫০ মিটার নিচে রেলট্রাকের ওপর পড়েছে। ব্রিজটি ২০১৬ সালে সংস্কার করা হয়।
সরকারের শরিকদল ন্যাশনালিস্ট লীগ পার্টির নেতা সালভিনি বলেন, এই বিপর্যয়ের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।
ইত্তেফাক/টিএস
