জাতীয় শোক দিবসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শ্রদ্ধা

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৭:২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর সম্মুখে জাতির পিতা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগ।
 
পরে বনানী কবরস্থানে সব শহীদদের কবরে পুস্প স্তাবক অর্পন, ফাতেহা পাঠ, দোয়া মোনাজাত করেন। 
 
ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত গুলশান চত্তরে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত দুস্থদের মধ্যে খাদ্য দ্রব্য বিতরণ করে।   
 
ইত্তেফাক/কেকে