কোটালিপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:৩০
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে র‌্যালি আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।
 
আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান উপজেলার সোনাটিয়া চৌরঙ্গীতে ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু উমাচরণ পূর্নচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করেন।
 
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা কমল সেন, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, আওয়ামী লীগ নেতা টুটুল শেখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনকের শাহাদত বার্ষিকী পালিত হয়। 
 
ইত্তেফাক/জেডএইচ