ম্যানসিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন হাঁটুর ইনজুরিতে পড়েছেন। অনুশীলনের সময় বুধবার তিনি ডান হাঁটুতে চোট পান। মৌসুমের শুরুতেই তার এই ইনজুরি কোচ পেপ গার্দিওলার জন্য একটা দুঃসংবাদই বটে।
বেলজিয়ান ২৭ বছর বয়সী মিডফিল্ডারের এই ইনজুরি কতোটা দীর্ঘায়িত হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। ২০১৬ সালে এই হাঁটুর ইনজুরির কারণেই ১৬টি ম্যাচে খেলতে পারেননি ডি ব্রুইন।
গত মৌসুমে ডি ব্রুইন ১২টি গোল করেছেন, সহায়তা করেছেন আরও ২১টি গোল করতে। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ম্যানসিটি হ্যাডার্সফিল্ডের সঙ্গে ২-০ গোলের জয়ে যাত্রা শুরু করেছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে প্রথম ম্যাচে তাদের ১৮ অথবা ১৯ সেপ্টেম্বর খেলতে হবে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ম্যানসিটি। মৌসুমে ৩২ ম্যাচ জয়ের পাশাপাশি তারা করে ১০৬ গোল।
ইত্তেফাক/কেআই
