মুক্তাগাছায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৬:৩২
মুক্তাগাছায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আজাদুর রহমান আজাদ নামের এক যুবককে ১৫ শ’ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমীন বিষয়টি জানান।
 
তিনি বলেন, মাদক বিরোধী অভিযানে মুক্তাগাছা থানা কর্তৃক আজাদুর রহমান আজাদ নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। 
 
ইত্তেফাক/জেডএইচ