শিক্ষকদের নাগরিক সেবায় নিয়োজিত করতে কি কি করনীয় এবং সেবাসমূহ নিয়ে এক কর্মশালা বৃহস্পতিবার মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুজ্জামান। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ কর্মশালায় ভিডিও প্রেজেন্টেশন ছাড়াও গ্রুপ আলোচনা হয়। বক্তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তা যথাযথভাবে শিক্ষাঙ্গনে ধরে রাখার ধারাবাহিকতার আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় মাগুরা সদর উপজেলার মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ৪০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/জেডএইচ
