ফুলবাড়িতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৮:৩০
জাতীয় শোক দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়িতে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের আয়োজনে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে দারুল আরকাম জোহরা খাতুন (ইবতেদায়ী) মাদ্রাসা হলরুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। 
 
রাবাইতারী আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসেন আলী ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন,কুড়িগ্রামের উপ-পরিচালক মোস্তাফিজার রহমান,মহা-পরিচালকের প্রতিনিধি আতাউর রহমান ,ইমরান হোসেন, একরামুল হক, ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের ফিল্ড অফিসার আবুবক্কর সিদ্দিক, উপজেলা ফিল্ড সুপার ভাইজার আব্দুল হাকিম, দারুল আর কাম জোহরা খাতুন (ইবতেদায়ী) মাদ্রাসার প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ