প্রথমে আনাই মগিনি। এরপর আনুচিং মগিনি। দুই যমজ বোন। তারা দুজনেই গোল করেন। এরপর তহুরা খাতুন। তিনিও বাংলাদেশকে আরো একটি গোল উপহার দেন। ৩-০ গোলো এগিয়ে ভুটানের বিরুদ্ধে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
এরপর দ্বিতীয়ার্ধ এসে মারিয়া মান্ডার গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের সেমিফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে স্বাগতিক ভুটানের বিপক্ষে। চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে খেলাটি।
এদিকে দিনের প্রথম সেমিফাইনালে ভারত ২-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। আর বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে এক পা দিয়ে রাখলো ফাইনালের পথে।
ইত্তেফাক/জেডএইচ
