বাংলাদেশ হাইকমিশন, আবুজা, নাইজেরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ই আগস্ট সকালে আনুষ্ঠানিকভাবে হাইকমিশন ভবনে হাইকমিশনার মোঃ শামীম আহসান, এনডিসি কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। হাইকমিশনার ও তার সহধর্মিনী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন। জাতির পিতা, তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও অর্জন সম্পর্কে আলোকপাত করেন। তারা বঙ্গবন্ধুর স্বপ্ন ʿসোনার বাংলা’ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সমবেতভাবে কাজ করে একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
হাইকমিশনার মোঃ শামীম আহসান, এনডিসি তার স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালীর প্রতিটি ন্যায়সংগত আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান। বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও নাইজেরিয়ার অতিথিবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
IMG0
কর্মসূচির দ্বিতীয় পর্বে সন্ধ্যায় আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দের আপ্যায়ন করা হয়।
ইত্তেফাক/নূহু
