‘জলপুত্র’

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:০৭

 

শনি-বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০মিনিটে

দীপ্ত টিভিতে হরিশংকর জলদাসের জলপুত্র উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘জলপুত্র’। নাটকটির চিত্রনাট্য করেছেন মহি মুহাম্মদ ও পরিচালনা করেছেন পারভেজ আমিন।

নাটকটিতে অভিনয় করেছেন

শহিদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, রওনক হাসান, রুনা খান, নাদিয়া নদী, মনিরা মিঠু, আহসানুল হক মিনু, মাহামুদুল ইসলাম মিঠু।

নাটকের গল্পে দেখা যাবে

জলপুত্ররা প্রান্তিক সমাজের বাসিন্দা। এতে স্থান পেয়েছে জেলে জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, ক্ষোভ-অভিমান, প্রেম-ভালবাসা। জেলে সমাজের বেঁচে থাকার দারুন সংগ্রাম এতে প্রকাশিত।