ক্ষতিকর রাসায়নিক দিয়ে মোটাতাজাকৃত গরু চিহ্নিত করতে হাটে মেডিকেল টিম

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১১:৫২
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কোরবানির বিভিন্ন হাটবাজারে ৪টি ভেটেরিনারি মেডিকেল টিম বাজার পরিদর্শন ও প্রাণি স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছেন।
 
ক্ষতিকর রাসায়নিক বা স্টেরয়েড (হরমোন) ব্যবহার করে মোটতাজাকরণ গরু চিহিৃতকরণ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, হাটে হঠাৎ গরু অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসা দেয়া, ক্রেতা-বিত্রেুতার অনুরোধে গর্ভ যাচাই ও প্রানি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান এ টিমের প্রধান কাজ।
 
বোরহানউদ্দিন প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মনিরুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বাজার সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের জন্য তাদের এ কার্যক্রম। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস।
 
তাদের এ কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ সারথী দত্ত’র তত্ত্বাবধানে একটি টিম এরং তার নেতৃত্বে অপর একটি টিম উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার হাটবাজারগুলোতে এ কাজ পরিচালনা করবে।
 
বৃহস্পতিবার বোরহানউদ্দিন পৌরসভার পিছনের বালুর মাঠে অনুষ্ঠিত কোরবানীর বাজারে গিয়ে দেখা যায়-ওই মেডিকেল টিম কাজ করছেন। বিশেষ করে ক্ষতিকর রাসায়নিক হরমোন দ্বারা মোটাতাজাকরণকৃত গরু তারা যাচাই বাচাই করছে। ভেটেরিনারি সার্জন ডা. মনিরুল ইসলাম জানান, ক্ষতিকর কিছু ব্যবহার করে মোটাতাজকৃত গরু পেলে খামারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
উল্লেখ্য, ৭ আগস্ট এ কার্যক্রম শুরু হয়ে কোরবানীর আগের দিন পর্যন্ত চলবে বলে প্রাণি সম্পদ অফিস সূত্রে জানা গেছে। ৩ জন মাঠ কর্মী, ১ জন করে কম্পাউন্ডার, ড্রেসার ও কৃত্রিম প্রজনন কর্মী ও এনএটিপি প্রকল্পের ৯ জন সিল নিয়ে এ টিম গঠিত।
 
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ:কুদদূস জানান, পশুর হাটগুলোকে নিবিড় পর্যবেক্ষণেরমাধ্যমে অসুস্থ্য, রোগাক্রান্ত কিংবা ক্ষতিকর রাসায়নিক হরমোন ব্যবহার করে মোটাতাজাকৃত গরু বিক্রয় বন্ধ করব। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলেসহ ক্রেতা-বিক্রেতার চলাচল নিবিঘ্ন রাখার ব্যবস্থা করা হবে।
 
ইত্তেফাক/কেআই