চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় আল ইমাম ওরফে কালু (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দাইপুখুরিয়া-মির্জাপুর আঞ্চলিক সড়কের গাজিপুর বাহাদুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল ইমাম উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বিনোদনগরের মো. মেছের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে কালু মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাচ্ছিলেন ইমাম। এ সময় দাইপুখুরিয়া-মির্জাপুর আঞ্চলিক সড়কের গাজিপুর বাহাদুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কালু মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এছাড়া ঘাতক ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই জুলহাস বাদী হয়ে ট্রলির চালকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/বিএএফ
